× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের কুড়েঘড়ে আগুন, আটক-১

মো: ওয়াদুদ হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৮:৪৫ পিএম

ছবিঃ মো: ওয়াদুদ হোসেন

ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের কুড়েঘড়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাবার সময় স্থানীয়রা সামিউল (২০) নামের একজনকে ধরে পুলিশে সোপার্দ করেছেন। বুধবার গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন। আটককৃত সামিউল সদর উপজেলার দারাজগাঁও গ্রামের খলিল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।  স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাবার চেষ্টা করে তারা। এসময় ওই গ্রামের সামিউল (২০) কে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন সামিউলকে। 

তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.